রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজারে বার্নিকাট

কক্সবাজার প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২০:০৬

বার্নিকাট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে এবং শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে কক্সবাজার এসেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল। সোমবার বিকালে বিশেষ বিমানযোগে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছান বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এরপর বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি।

পরে বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআইসি) কার্যালয়ে যান। সেখানে আরআরআইসি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্যরা।

বৈঠক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এরপর দলটির লেদার অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে। সেখান থেকে ফিরে বিকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী