এবার ঠিকাদারের হাতে কুমিল্লা সিটি করপোরেশনের সেই প্রকৌশলী লাঞ্ছিত

কুমিল্লা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ০১:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ০১:০১

কুমিল্লা দুই কাউন্সিলরের পর এবার ঠিকাদার বাদল সরকারের হাতে ফের লাঞ্ছিত হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম। সোমবার বিকালে তারিকুল ইসলামের কক্ষে তাকে লাঞ্ছিত করা হয়।

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর সিটি করপোরেশনের অতীন্দ্র রায় সম্মেলন কক্ষে ইমারত নির্মাণ অনুমোদন কমিটির সভায় তারিকুল ইসলামকে লাঞ্ছিত করেন দুইজন কাউন্সিলর।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের সূত্র জানায়, তারিকুল ইসলামের কক্ষে গিয়ে ঠিকাদার বাদল সরকার একটি বিলে সই করে দিতে বলেন। সেটি বিধি সম্মত না হওয়ায় তারিকুল তাতে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদল সরকার ফাইলপত্র তার মুখ ছুড়ে মারেন। পরে চেয়ার তুলে তাকে মারতে উদ্ধত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন,সিটি করপোরেশনে বাদল সরকারের একক আধিপত্য চলছে। তিনি কাউকে পরোয়া করেন না। তিনি যা ইচ্ছে তা করেন।

তারা আরও বলেন, এর আগেও একাধিকবার কয়েকজন কাউন্সিলরের হাতে একাধিক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন,কিন্তু এর বিচার হয়নি। এতে অন্যরাও উৎসাহ পাচ্ছে।

নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বাদল সরকার তাকে লাঞ্ছিত করার কথা স্বীকার করলেও এনিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
অভিযুক্ত বাদল সরকার বলেন, নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম মানুষকে গালগালি করেন। তার সঙ্গে আমার তেমন কিছু হয়নি। এনিয়ে মেয়র সাহেবের সাথে কথা বলুন।

বক্তব্য নেয়ার জন্য সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কুর ফোনে একাধিকবার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য-সিটি মেয়রের কাছের লোক হিসেবে পরিচিত বাদল সরকার এক সময় সিটি করপোরেশনের পানির পাম্পের অপারেটর ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী