কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এনামুল হক (৩৭) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল চট্টগ্রাম বন্দর থানায় ট্রাফিক বিভাগে কর্মরত। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)কামরুল আজম জানান, কক্সবাজারগামী শাহজালাল পরিবহনের পর্যটকবাহী বাসের সঙ্গে চট্রগ্রামগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু হয়।
/এসটি/







