মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৩

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুরুল আমিন নামের একজন বাংলাদেশি জেলে নিহত  হয়েছেন। এ সময় মোস্তফা হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা এবং গুলিবিদ্ধ মোস্তফা হোসেনও একই এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা জেলে মোহাম্মদ হাকিম জানান, সোমবার ভোরে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর মৌলভীপাড়া পয়েন্টে মাছ শিকারে যায় তারা তিনজন। সকাল সাড়ে ৬ টার দিকে হঠাৎ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৭ জন সদস্য একটি স্পিডবোট নিয়ে বাংলাদেশে সীমান্তে ঢুকে তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় নুরুল আমিন ও মোস্তফা হোসেন গুলিবিদ্ধ হলে তাদের নিয়ে টেকনাফ ফিরে আসেন তিনি। পরে স্থানীয় আরও কয়েকজন জেলের সহায়তায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে আসেন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুবন দাশ জানান, নুরুল আমিনের বুকে গুলি লাগায় অতিরিক্তি রক্তক্ষরণের কারণে সেই হাসপাতালে আসার আগেই মারা যান। অপর জেলে মোস্তফা হোসেনের পিঠে গুলি লেগেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, মিটিংয়ের কারণে তিনি কক্সবাজার শহরে রয়েছেন। তবে সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক তাকে ফোনে বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ শিকারের কারণে বিজিপির গুলিতে জেলে নিহতের বিষয়টি জানিয়েছেন। তাই টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের