নাসিরনগরে তাণ্ডবের তিন মাস পর মঙ্গলবার থেকে মহোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৬

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের তিন মাস পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আগামীকাল মঙ্গলবার থেক ছয় দিনব্যাপী মহোৎসব শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সংশ্লিষ্টদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সোমবার বিকালে স্থানীয় গৌর মন্দিরে আনুষ্ঠানিকভাবে পূজা অচর্ণার মধ্য দিয়ে দুটি প্রতিমা স্থাপন করা হয়।



গৌর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরি জানান, মন্দিরে রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ব প্রতিমা বসানো হয়েছে। মঙ্গলবার থেকে মন্দিরে মহোৎসব শুরু হচ্ছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ অক্টোবর নাসিরনগরে তাণ্ডবের সময় বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করা হয়। এসময় গৌর মন্দিরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আসে। এ অবস্থায় প্রতিবছরের মতো এ বছরও গৌর মন্দিরে মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার মহোৎসবের প্রথম দিনে গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও ধরনের সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি