মডেল জ্যাকুলিন মিথিলার আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০২

আলোচিত-সমালোচিত মডেল জ্যাকুলিন মিথিলা আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের বন্দর থানার নিজ বাড়িতে গলায় ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার ৪ দিন পর আজ মঙ্গলবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মডেল জ্যাকুলিন মিথিলা তিনি জানান, গত শুক্রবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন মডেল জ্যাকুলিন মিথিলা। ঘটনার দিনই তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, জ্যাকুলিনের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের পর তার ভালোবাসা কমে গেছে।’ এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট ও বিভিন্ন মন্তব্যের কারণে বেশ আলোচিত ছিলেন জ্যাকুলিন মিথিলা। আত্মহত্যার আগে ফেসবুকে এ সংন্ত্রান্ত কয়েকটি পোস্টও করেন মিথিলা। ৩০ জানুয়ারি রাত ১১টা ৪৯ মিনিটে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখান করে নাই। আমিও কাউকে প্রত্যাখান করি নাই। কিন্তু আমি আত্মহত্যা করব।’ এছাড়া, ৩১ জানুয়ারি সকাল ৭টা ২৮ মিনিটে লিখেন, ‘ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম