টেকনাফে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৪

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারী দুই গ্রুপের গোলাগুলির পর অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, আজ  বুধবার ভোররাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পশ্চিমে পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে নিহত যুবকের হাতে থাকা দেশে তৈরি একটি বন্দুক এবং মৃতদেহের পাশে পড়ে থাকা দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ইয়াবা লেনদেন নিয়ে পাচারকারী দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ওই যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছরের বেশি বলেও জানান ওসি।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিটি/

আরও পড়ুন:

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম