ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে ফেনীতে

ফেনী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৪

ফেনী ফেনীর ছাগলনাইয়া সীমান্তহাটে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। এতে দুই দেশের তিন হাজার মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা। দিবসটি উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

সীমান্তহাটের হল রুমে ভারত-বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে এক প্রস্তুতি সভায় গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দেশের প্রতিনিধিরা সার্বিক প্রস্তুতি নিয়েও বিশদ আলোচনা করেন।

উল্লেখ্য ফেনী সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে সীমান্তপারের মানুষ অনেক বছর ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সীমান্তহাট চালুর মাধ্যমে দুই পারের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সেতুবন্ধন জোরালো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জানান, আগামী ২১ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের ছাগলনাইয়া সীমান্তহাটে কয়েক হাজার বাঙালির মিলনমেলা ঘটবে বলে তারা আশাবাদী।

/এফএস/

আরও পড়ুন- 

রোহিঙ্গা পুনর্বাসন: ঠেঙ্গারচর কি প্রস্তুত?

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম