কক্সবাজারে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ৯

কক্সবাজার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৭

বঙ্গোপসাগরে ট্রলার বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে  পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।

এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিক সহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালায়। এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১৫ কোটি টাকা।

ইয়াবা বহনের দায়ে জব্দকৃত ফিশিং ট্রলারের মালিক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

/এফএস/

আরও পড়ুন- 

বইমেলায় শিশুদের বই নিয়ে অনেক প্রশ্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক