আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি

টেকনাফ প্রতিনিধি
০৬ মে ২০২৪, ১৮:০০আপডেট : ০৬ মে ২০২৪, ১৮:০০

কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর বহমান বদি বলেছেন, ‘ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব ইয়াবা কারবারি এক হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে কাজ করছে। ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আমার এই যুদ্ধ। আমার সঙ্গে উপজেলাবাসীও ভোটের মাধ্যমে ইয়াবা কারবারিদের প্রতিরোধ করবে।’

সোমবার (৬ মে) দুপুরে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের  উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর বহমান বদি বলেন, ‘উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সম্পর্ক রয়েছে। সরকারের দুর্নাম রটাতে বিএনপির নেতার সঙ্গে হাতে মিলিয়েছে এই যুবলীগের সভাপতি। কিন্তু জনগণ বদিকে ভালোবাসে। তাই তাদের বক্তব্য বদিকে বিশ্বব্যাপী পরিচিত করে দিচ্ছে, তবে ভালো হোক মন্দ হোক সেটা পরের বিষয়।’ 

তিনি বলেন, ‘আসন্ন ২৯ মে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিভিন্ন সময়ে গুলি এবং আটকে রাখার নামে গুজব ছড়িয়ে মানুষদের মাঝে বিভ্রান্তিকর ও অপপ্রচার চালাচ্ছে। সরকার সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। কিন্তু টেকনাফের শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে। তবে উপজেলাবাসী ২৯ মে ভোটের মাধ্যমে এই অপপ্রচারকারীদের উচিত শিক্ষা দেবে।’

বদির সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় বক্তৃতা রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ, কাউন্সিলর আবদুল্লাহ মনির, এহেতাশামুল হক বাহাদুর, রেজাউল করিম মানিকসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দরা।

এদিকে তৃতীয় ধাপের তফসিলে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নির্বাচনে চেয়ারম্যান পদে বদির পছন্দের প্রার্থী জাফর আলম। গত উপজেলা নির্বাচনে জাফর আলমকে হারিয়ে নুরুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে নুরুল আলম বদির বিরোধী হিসেবে পরিচিত। আর জাফর আলম বদির অনুসারী।

অন্যদিকে গত বৃহস্পতিবার টেকনাফে আব্দুর রহমান বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে থানায় জিডি করেছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। যদিও বদি ঘটনা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম