মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৭

বন্দুকযুদ্ধ কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান আবদুস সাত্তার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের সাত সদস্য। মঙ্গলবার সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে
পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তার বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ আবদুস সাত্তারকে পাওয়া যায়। ওই সময় আশপাশের এলাকা থেকে ৬টি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আবদুস সাত্তারকে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

/বিটি/

আরও পড়ুন:
বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের