'নির্বাচন সংশ্লিষ্টরা পক্ষপাতিত্ব করলে শাস্তিমূলক ব্যবস্থা'

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৫

শাহাদাত হোসেন চৌধুরী

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের আমরা বলেছি, তারা যেন কোনও পক্ষপাতিত্ব না করে। সম্পূর্ণভাবে তারা যেন একটা নিরপেক্ষ নির্বাচনে নিজেদের নিয়োজিত রাখে। কোনও পক্ষপাতিত্ব বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আমাদের নির্বাচনি কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিক্ষণ দেব। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে।’

এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে  রিটার্নিং কর্মকর্তা  রকিব উদ্দিন মণ্ডল ও সহাকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের