গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে: ড. মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১

গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে: ড. মোশাররফ গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ক্ষমতার লোভে সরকার বেহুশ হয়ে পড়েছে।এ জন্য জনগণের পকেট কেটে রাজস্ব বাড়ানোর অযৌক্তিক পদক্ষেপ নিচ্ছে।’ শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ড. মোশাররফ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর ফলে সরকারের পছন্দের কিছু লোক লাভবান হবে, কিন্তু জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর নামে সরকার জনগণের সঙ্গে তামাশা করেছে। গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে, জনগণের প্রতি তাদের কোনও দায়িত্ব নেই। কারণ তারা জনগণের সরকার নয়।’

এ সময় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করারও দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হাসেম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আকতার হোসেন, পরিচালক খন্দকার মাহবুব হোসেন, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের