‘অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিশন জাতির আস্থা অর্জন করতে চায়’

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ০৫:২০আপডেট : ০১ মার্চ ২০১৭, ০৫:২৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার বি. জে. (অব.) শাহাদাত হোসেন নির্বাচন কমিশন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় বলে প্রত্যয় ব্যক্ত করেছেন  নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিশন দেশ ও জাতির আস্থা অর্জন করতে চায়। এ ধরনের নির্বাচনের জন্য নির্বাচনের আগে ও  পরে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতার নির্দেশনা দেওয়া হয়েছে।’ আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মঙ্গলবার দুপুরে গুইমারা উপজেলা সদর ইউপিকমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘সব দলের প্রার্থীর বক্তব্যকে আমলে নিয়ে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।’  একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে আমার বিশ্বাস সবাই নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখবে। আমি সবাইকে বলেছি,  একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য যা-যা করার দরকার তা করতে বলেছি। প্রার্থীদের যেসব উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে, সেগুলো আমি শুনেছি। তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।’

জেলাপ্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মজিদ আলী, ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ, জেলা আনসার ও ভিডিপির অধিনায়ক রাজীব হোসেন, ইউএনও ও সহকারী রির্টানিং অফিসার ড. বি এম মশিউর রহমান, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মেমং মারমা, বিএনপি দলীয় প্রার্থী মো. ইউচুপ এবং স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা।

/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ