অগ্নিকাণ্ডে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বিঘ্নিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ১৫:৪৩আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৫:৪৩

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র (ফাইল ছবি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে আগুন লাগায় তিনটি ইউনিটের উৎপাদন এক ঘণ্টা বন্ধ ছিল। পরে আগুন নিভিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আবারও ইউনিটগুলো চালু হয়। 

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ড- এ অগিকাণ্ডের ঘটনা ঘটে।  ফলে অন্তত এক ঘণ্টা জাতীয় গ্রিডে ৭৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। বন্ধ হওয়া ইউনিটগুলো হলো, ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকল (সাউথ), ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কম্বাইন্ড সাইকল ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনা প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে অগিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ রাখা হয়। পরে বিদ্যুৎ কেন্দ্রের স্থানীয় প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে ছোটখাট ত্রুটি মেরামত করলে অল্প সময়ের মধ্যে আবারও ইউনিটগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের