কুমিল্লায় অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৩:৫৪আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৫:১২

কুমিল্লায় অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম। সোমবার উপজেলার রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালির বাজার,আনন্দপুরসহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে ভোটারের চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি তুলনামূলক বেশি। অধিকাংশ ভোট কেন্দ্রেই বিএনপির এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বলরামপুর কেন্দ্র ও বিবির বাজার কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে দুইজনকে পাঁচদিন ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো.খোরশেদ আলম।

সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম। এ উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ৯৫ হাজার ১৫৫ জন।

বলরামপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম জিলানী জানান, এ কেন্দ্রের সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী