কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ০২:৫৯আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০৭:৪৮

বন্দুকযুদ্ধ কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এ সময় মোস্তফা নামের  (৩৩) এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রেলগেটের কাছে রাস্তায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।  কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ কামাল আকন্দ এ তথ্য জানিয়েছেন।

এসআই শাহ কামাল আকন্দ বলেন, ‘মঙ্গলবার (৮মার্চ) রাত ১২টার দিকে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ রেল গেইটের কাছে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় মোস্তফা নামে এক ডাকাত নিহত হয়েছে।’ তিনি জানান, ‘সড়কে দীর্ঘদিন ধরে রাস্তায় রশি ফেলে ডাকাতি করে আসছিল একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল। গত ২১ মার্চ রাতে ওই স্থানে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন জেলার দেবীদ্বারের স্বর্ণব্যবসায়ী আবুল কালাম আজাদ।’

তিনি জানান, ‘এ ঘটনায় গ্রেফতার হওয়া ২ ডাকাত মঙ্গলবার বিকালে তাদের সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রাতে ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে  কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম লড়িবাগ রেল রাস্তার পাশের রাস্তায় পৌঁছলে ডাকাত দল রাস্তায় রশি ফেলে পুলিশের গাড়ির দিকে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মোস্তফা নামের এক ডাকাত মারাত্মক আহত হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ