‘কুমিল্লায় আটক জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ছিল’

কুমিল্লা প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ১৪:১৯আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৪:৩২

সংবাদ সম্মেলন করছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন কুমিল্লার চান্দিনায় হাইওয়ে পুলিশ কর্তৃক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চলাকালে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় গ্রেফতার দুই জেএমবি সদস্য তাদের সহযোগীদের নিয়ে দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছিল। আটককৃত হাসান ও জসিম ওরফে জহির বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবি সদস্য। হাসানকে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অভিযান চালিয়ে রেদোয়ান ভবন নামের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বুধবার কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার জেএমবি সদস্য জসিম ও হাসান চট্টগ্রাম থেকে ফেনীতে এসে বাস পরিবর্তন করে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে। কিন্তু ওইদিন বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় হাইওয়ে পুলিশ কর্তৃক ওই গাড়িটি তল্লাশির মুখে পড়লে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার হওয়া দুই জেএমবি সদস্যের মধ্যে বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জসিম ওরফে জহির এবং অপর জেএমবি সদস্য হাসান। তাদের দেওয়া তথ্য অনুসারে হাসানকে নিয়ে পুলিশ মিরসরাইসহ আরও কয়েকটি স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

মিরসরাইয়ে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক বিষয়ে পুলিশ সুপার জানান, এখনও অভিযান শেষ হয়নি। অন্য স্থানেও অভিযান হতে পারে, অভিযান শেষ হলেই তা পুলিশের পক্ষ থেকে মিডিয়ায় জানানো হবে। 

এদিকে, পুলিশ হাসানের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জানালেও জসিমের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

/বিএল/

আরও পড়ুন:
চট্টগ্রামের একটি বাড়ি থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম