মাদকসেবীদের সঙ্গে সংঘর্ষ : আনসার সদস্যের লাশ হস্তান্তরে বিজিবি-বিএসএফের বৈঠক

ফেনী প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৪:২৫আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:২০

ফেনী

ফেনীর ফুলগাজীর বদরপুরে মাদক বিরোধী অভিযানের সময় সংঘর্ষে নিহত আনসার সদস্য নওশের আলীর লাশ হস্তান্তরে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে লাশ ফেরত দিবে বলে জানিয়েছেন বিজিবির ১০ ব্যাটলিয়নের অধিনায়ক মো. সরোয়ার হোসেন। বুধবার রাত ৩টায় বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের মধ্যে বৈঠক হয়।অন্যদিকে বৃহস্পতিবার সকালে নিখোঁজ সোর্স সুমন আহত অবস্থায় ফিরে এসেছেন।

বিজিবির ১০ ব্যাটলিয়নের অধিনায়ক মো. সরোয়ার হোসেন আরও বলেন, ‘মাদকসেবীরা আনসার সদস্য নওশের আলীকে হত্যার পর লাশ বদরপুরের ভারত সীমান্তে ফেলে দেয়।’

মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় ১৪ জন আনসার ও পুলিশসহ তিনি অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকেও কুপিয়ে আহত করে। তার হাত ও বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত বুধবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা মাদক বিরোধী অভিযানে যায়। রাত ১০টার দিকে একটি মাদক আস্থানায় হানা দিলে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে এ সংঘর্ষ চলে ১১টা পর্যন্ত। সংঘর্ষে নিহত আনসার সদস্য নওশের আলীর লাশ মাদক ব্যবসায়ীরা বদরপুরের ভারত সীমান্তে ফেলে দেয়। এই সংঘর্ষে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ  ১০ জন আহত হয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: প্রতারণা মামলা: রাগীব আলী ও তার ছেলের ১ বছরের কারাদণ্ড


সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি