গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:১৭

Hafajot-2

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বৃহস্পতিবার বেলা সারে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ টেংকের পাড় থেকে বিভিন্ন ব্যানার-প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাউতলী এলাকায় এসে সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন কওমি মাদ্রার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।      

সমাবেশ চলাকালে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান সিরাজির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, নোমান আল হাবীবি, হেফাজতে ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক মুফতি মোবারক উল্লাহ, সহকারী প্রচার সম্পাদক মুফতি এনামূল হাসান।

বক্তারা বলেন, ‘সুপ্রিম কোট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের মূর্তি অপসারণ না করা হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারকে মূর্তি অপসারণে বাধ্য করা হবে। মহাসড়কের উপর সমাবেশের কারণে দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।’

/জেবি/   

আরও পড়তে পারেন : বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান