কুমিল্লায় পুলিশের গাড়ি চাপায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ১২:২০আপডেট : ১০ মার্চ ২০১৭, ১২:২০

পুলিশের গাড়িতে আগুন দেয় স্থানীয়রা কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকায় সদর দক্ষিণ থানা পুলিশকে বহনকারী মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন দিয়েছে। অবরুদ্ধ করে পুলিশ সদস্যদের। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ ওই যুবকের মরদেহ বালুতুপা এলাকার ফসলী জমি থেকে উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে একটি সাদা মাইক্রোবাসে সদর দক্ষিণ থানা পুলিশের চার সদস্য এক মোটরসাইকেল চালককে সদর দক্ষিণ উপজেলার ভারতের সীমান্তবর্তী লক্ষীপুর এলাকা থেকে ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেল চালক ওই যুবক সদরের বালুতুপা এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ির ধাক্কায় রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশের চার সদস্যকে ঘিরে ফেলে। ওই সময় তারা পুলিশের বহনকারী গাড়িটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অবরুদ্ধ পুলিশ সদস্যরা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন,‘মোটরসাইকেল চালককে থামতে বললে সে না থেমে চলে যেতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে। নিয়ন্ত্রণ হারিয়ে যুবকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

/বিএল/

আরও পড়ুন:
পাবনায় চার্চের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম