নৈশপ্রহরীকে পুড়িয়ে হত্যা করে দোকানে ডাকাতি!

কুমিল্লা প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ১২:০৭আপডেট : ১২ মার্চ ২০১৭, ১২:১১

কুমিল্লা কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে (নিউমার্কেট) পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এক নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতির অভিযোগ উঠছে। রবিবার (১২ মার্চ) সকালে পুলিশ নিউমার্কেটের সিঁড়ি থেকে নৈশপ্রহরী সফিকুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করেছে। তিনি দাউদকান্দির পশ্চিম হুগলিয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলতে এসে দেখেন সিঁড়িতে সফিকের লাশ পড়ে রয়েছে। তার মুখে টেপ লাগানো। পাশে একটি পেট্রোলের বোতল পড়ে ছিল। এছাড়া মার্কেটের রিভা টেলিকমেরও শাটার কাটা ছিল। রিভা টেলিকমের মালিক নুরুল ইসলাম জানান, তার দোকানের মালামাল খোয়া গেছে। ব্যবসায়ীদের ধারণা, ডাকাতিতে বাধা দেওয়ায় সফিককে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, ‘সফিকের মুখে স্কচটেপ লাগানো ছিল। শরীর পোড়া অবস্থায় ছিল। পাশে একটা বোতল পাওয়া গেছে। সেটা পেট্রোলের কিনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে একটি দোকানের শাটার কাটা ছিলো, তবে সেটা দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

/এফএস/

আরও পড়ুন- 

কুসিক নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের