রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৩:৩৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৩:৩৬

কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করতে কক্সবাজারে এসেছেন  সে দেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।  রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছায়। পরে তারা কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের  সঙ্গে আলাপ করেন। প্রায় এক ঘণ্টা আলাপকালে মিয়ানমার বাংলাদেশের সম্পর্কের উন্নয়নসহ রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ১২ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। পরে রোহিঙ্গাদের ওপর দমন অভিযান শুরু করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের। এর মধ্যে নতুন করে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের সম্পর্কে তদন্ত করতেই মিয়ানমার সরকার একটি তদন্ত দল গঠন করে। এর  প্রধান হচ্ছেন জ্যং মিন্ট পে। তার নেতৃত্বেই ১০ সদস্য কক্সবাজার এসেছেন। কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন তদন্তকারী দলের ৫ সদস্য ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন, নিয়ান নাই ম্যান।

তাদের সঙ্গে আলাপের কথা স্বীকার করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ‘কীভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন ঘটানো যায় তার উপায় নিয়ে আলাপ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজ খবর নেন তারা। এমনকি মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার কথাও স্বীকার করেছেন। কী কারণে তারা পালিয়ে এসেছে তা জানতে প্রতিনিধি দলটি রবিবার বিকালে উখিয়ার কুতুপালং,  সোমবার সকালে বালুখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।’

/এফএস/

আরও পড়ুন- 

ধলেশ্বরীর প্রাণ যায় যায়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী