বিএনপি সাম্প্রদায়িক উগ্রবাদে মদদ দিচ্ছে: ওবায়দুল কাদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৭:৩৩আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৭:৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। তারা এখন বুঝতে পারছে আগামী নির্বাচনে জনগণের ভোটে জিততে পারবে না। এ জন্য তারা সাম্প্রদায়িক উগ্রবাদে মদদ দিচ্ছে।’

মঙ্গলবার (২১ মাচ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর অংশ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জঙ্গিরা মারা গেলে বিএনপির দৃষ্টিতে এরা ভালো মানুষ। যারা সাম্প্রদায়িক সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে পুলিশের সাহসী অভিযানের প্রশংসা করছে দেশবাসী। সেখানে তাদের গায়ে জ্বালা ধরেছে। জ্বালা ধরতেই পারে, কারণ তারাতো জঙ্গিবাদে পৃষ্টপোষকতা দিয়েছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেটের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।

/এফএস/

আরও পড়ুন- 

বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ