ফের ৫ দিনের রিমান্ডে সীতাকুণ্ডের জঙ্গি দম্পতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৮:১৫আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৮:১৫

সন্ত্রাস দমন আইনে সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিরাবাদের ‘সাধনকুটির’ থেকে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতির ফের ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত এ আদেশ দেন।

সীতাকুণ্ডে ‘সাধনকুটির’ বাড়ি থেকে গ্রেফতার দুই জঙ্গি রিমান্ডপ্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম ওরফে জসীম ও তার স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আর্জিনা। গত ১৫ মার্চ সন্ধ্যার পর ‘সাধনকুটির’ বাড়ি থেকে জসিম ও আরজিনাকে গ্রেফতার করেছিলো পুলিশ।

আদালতের পরিদর্শক এএইচএম মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় জঙ্গি দম্পতির ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিলো। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগেও, দুটি মামলায় তাদের ১২দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো বলেও জানান তিনি।

আরও পড়ুন: সীতাকুণ্ডতে আটক ২ জঙ্গি ১২ দিনের রিমান্ডে

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে