লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ০৭:৫০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ০৭:৫৭

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. ওমর ফারুক। শুক্রবার রাত ১০টার দিকে শ্যামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।   

নিহত মো. ওমর ফারুক ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের মেম্বর ছিলেন।

লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার মফিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান হোসেন নান্নু জানান, রাত ১০টার দিকে স্থানীয় পাটওয়ারীরর হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ জন দুর্বত্তরা ওমর ফারুককে কুপিয়ে আহত করে। এ সময় ফারুকের চিৎকারে স্থানীয় এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডিউটি অফিসার মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম