হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে সাময়িক বরখাস্তের কারণে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভায় পাঠানো এক চিঠির মাধ্যেমে এ কথা জানানো হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যেহেতু আপনাকে হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ কে স্থানীয় সরকার আইনের ২০০৯ এর ৩১(২) উপ-ধারার বিধান অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেহেতু পৌরসভার প্যানেল মেয়র-১ কে আগামী ৩ দিনের মধ্যে দায়িত্ব বুজিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এর পর প্যানেল মেয়র-১ পৌরসভার দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দিলীপ দাশ চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,‘পৌরসভার মেয়র জিকে গউছ বর্তমানে ঢাকায় অবস্থায়ন করছেন। তিনি আসলে এবং দায়িত্ব বুজিয়ে দেওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পলন করব। পৌরসভার স্বাভাবিক কাজকর্ম চলছে। তবে দায়িত্ব হস্তান্তরের আগে কোনও ধরনের লেনদেন করা যাবে না।’
/জেবি/
আরও পড়তে পারেন: ‘অপারেশন স্ট্রাইক আউট’ : দুই জঙ্গির বিরুদ্ধে মামলা








