‘অপারেশন স্ট্রাইক আউট’ : দুই জঙ্গির বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ১৬:৩০আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৬:৩০

‘অপারেশন স্ট্রাইক আউট’ : দুই জঙ্গির বিরুদ্ধে মামলা

কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার জঙ্গি আস্তানার ‍‘অপারেশন স্ট্রাইক আউট’ এর একদিন পর দুই জঙ্গির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার রাতে খালেদ (২৭) ও রনী (২৫)নামে দুই জঙ্গিকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।

ওসি নজরুল ইসলাম (তদন্ত) জানান,এসআই খাদেমুল বাহার বাদী হয়ে ওই দুই জঙ্গিকে আসামি করে মামলাটি করেন। তদন্তের স্বার্থে বাড়িটি সিলগালা করে রাখা হয়েছে। তবে ওই এলাকার জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

গত শনিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযান সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেন। এসময় কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন।

শনিবার সকাল সোয়া ৯টায় শুরু হয়ে এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ৬টি গ্রেনেড ৩টি দশ কেজি ওজনের শক্তিশালী বোমা ও ২টি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। এজন্য গোটা গন্ধমতি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় ।

এর আগে গত শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে অপারেশন স্ট্রাইক আউট। যদিও সেখানে কোনও জঙ্গি পাওয়া যায়নি ।

২৯ মার্চ বুধবার জঙ্গি আস্তানা সনাক্ত হওয়ার পর বিকেল ৪টায় জঙ্গি দুজনের বসবাসরত সম্ভাব্য কক্ষে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নির্বাচনের কারণে অভিযান ওইদিন ও পরের দিন ৩০ মার্চ অভিযান বন্ধ রাখা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: নাসিরপুরে নিহত জঙ্গিদের লাশ শনাক্ত করতে মৌলভীবাজারে পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের