লক্ষ্মীপুরে জেলারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ১৫:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৫:১৭

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে জামিনে মুক্ত হাজতি আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা কারাগারের জেলার শরীফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালককে তদন্তের আদেশ দেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের হাজতি আসামি আলাউদ্দিন। জামিনের কপি লক্ষ্মীপুর কারাগারে পৌঁছালে আলাউদ্দিনকে পুলিশে তুলে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন জেলার শরীফুল ইসলাম। পরে আসামি তার স্বজনদের কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে জেলারকে দেওয়ার পর ছাড়া পান বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদীর আইনজীবী আব্দুর রহিম গাজী জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী