চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো
১৮ এপ্রিল ২০১৭, ১৭:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:০৩

চট্টগ্রাম চট্টগ্রামের কাজির দেউরি এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানকার রাস্তার পাশের দোকান ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।  সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে একটি সুইমিং পুল তৈরি করছেন বর্তমান মেয়র নাছির উদ্দীন।  কিন্তু সাবেক মেয়র মহিউদ্দিন তাতে বাধা দেয়। এর প্রতিবাদে আজ সাবেক মেয়র মহিউদ্দিনের লোকজন কাজির দেউরির সুইপিং পুল এলাকার সমানে জড়ো হয়। প্রতিবাদে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে তাদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা সুইমিং পুলের সীমানা প্রাচীর, রাস্তার পাশের দোকান, গাড়ি ও মিনিবাস এলোপাতাড়িভাবে ভাঙচুর শুরু করে। এ সময় তারা প্রায় ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ফাকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।   

এদিকে এ ঘটনার পর কাজির দেউরি এলাকায় এখনও যান চলাচল বন্ধ রয়েছে।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান,   ছাত্রলীগ কর্মীরা কাজির দেউরি এলাকায় রাস্তার দোকান ও গাড়িতে ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাকা গুলি করে।

/এআর/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম