প্রথমবারের মতো বিশ্ব ম্যালেরিয়া দিবসের মূল আয়োজন ঢাকার বাইরে

বান্দরবান প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১২:০৮আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১২:০৮

বান্দরবান ‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ম্যালেরিয়া দিবসের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান প্রথমবারের মতো ঢাকার বাইরে বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ২৫ এপ্রিল বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবসের অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল হক খান, স্থাস্থ্য অধিদফতরের ঢাকা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও জানা যায়, বিশ্বের অন্যান্য দেশের মতো আগামী ২৫ এপ্রিল বাংলাদেশেও বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে র‌্যালি, স্বাস্থ্য ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ম্যালেরিয়া দিবসের প্রধান আয়োজন বান্দরবানে হওয়ার কারণে বান্দরবান সিভিল সার্জন কার্যালয় এই ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যালেরিয়া দিবসের মূল আয়োজন বান্দরবানে হবে বলে আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে পত্র পেয়েছি।’

প্রসঙ্গত, দেশের ৬৪ জেলার মধ্যে বান্দরবান পার্বত্য জেলাকে ম্যালেরিয়ার জন্য অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

/এফএস/ 

আরও পড়ুন- 

অপারেশন ‘সাউথ প’: বিস্ফোরক তৈরির পদার্থ ভর্তি ১৪টি ড্রাম উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের