মন্ত্রীর অনুষ্ঠান: ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ, ওসি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০৯:১৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:১৫

 

ব্রাহ্মণবাড়িয়া

 

 

প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক জেলার বিজয়নগরে প্রাণিসম্পদ কার্যালয় উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ নতুন কার্যালয়ের ২০০ গজের মধ্যে অবস্থান নেন।  রবিবার দুপুর ১টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মন্ত্রীর নিরাপত্তার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ের ছাদসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়।

বিক্ষোভ প্রদর্শনের সময় নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক স্লোগান দেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা তাদেরকে ঘিরে রেখেছিল।

প্রাণী সম্পদ কার্যালয় উদ্বোধনের সময় মন্ত্রী ছায়েদুল হক বলেন,‘সন্ত্রাসীরা অনুষ্ঠান
বানচালের চেষ্টা করেছে। তারা নাম ফলক ভেঙে দিয়েছে। তবে প্রশাসনের ভূমিকার কারণে সুন্দরভাবে তা শেষ হয়েছে। প্রাণীসম্পদ ভবন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা থেকে সাধারণ মানুষই উপকৃত হবে।’

এসময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইন-শৃঙ্খলা বাহীনির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে গাড়িবহর নিয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে ঢুকার সময় নেতাকর্মীরা মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। নেতাকর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহাম্মেদ গুরুতর আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মন্ত্রীর আগমন উপলক্ষে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে চান্দুরাসহ একাধিক স্থানে অবস্থান নেন। দুপুরে মন্ত্রী ওই এলাকা দিয়ে যাওয়া সময় জুতা মিছিল নিয়ে এগিয়ে আসার সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল ছুড়ে। এসময় দায়িত্ব পালনরত অবস্থায় নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহাম্মেদ আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভেকেট ছায়েদুল হক রবিবার (২৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনসহ করেন। এছাড়াও সমাবেশ করার কথা ছিল। এতে  ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। পরে ওই দিন বিকালেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো রবিবার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর ও কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নামফলকও ভেঙে দেয়।

/জেবি/

আরও পড়ুন- 

আ. লীগে কোন্দল নিরসনের মিশন, সুফল নিয়ে সন্দিহান
রানা প্লাজার নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি আজও

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী