রামগতিতে ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ২১:৪৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২১:৪৯

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি মসজিদ ও একটি নৌপুলিশ ফাঁড়িসহ দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পাঁচ শতাধিক গাছপালাও উপড়ে গেছে।
সোমবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মেঘনা উপকূলীয় স্থানীয় চরগাজী ও বড়খেরী ইউনিয়নে সৃষ্ট ঘূর্ণিঝড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে এসব এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ত্রাণ সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে তালিকা তৈরির কাজ চলছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
স্থানীয় এলাকাবাসী জানান,দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভারী বর্ষণ ও দমকা হাওয়া চলছিল। এ সময় রামগতি বি,বি,কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় ও রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দুটি মসজিদসহ চরলক্ষ্মী গ্রামে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। একই সময়ে পার্শ্ববর্তী বড়খেরী ইউনিয়নের নৌপুলিশ ফাঁড়িসহ রঘুনাথপুর গ্রাম ও বড়খেরী গ্রামেরও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে স্থানীয়রা জানান। এ সময় ঘরের নিচে চাপা পড়ে অন্তত পক্ষে ১০ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে এলাকাবাসী জানান।
এদিকে, ঘুর্ণিঝড়ে এ দুই ইউনিয়নের রাস্তা ও ঘরের পাশের পাঁচ শতাধিক গাছপালা উপড়ে গেছে।
সরেজমিন চর গাজী ইউনিয়নে গিয়ে দেখা যায়, একের পর এক ঘর তছনছ হয়ে পড়ে আছে। কেউ পুনরায় ঘর নির্মাণের কাজ করছেন, আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এসব ক্ষতিগ্রস্ত মানুষ জানায়, এখনও পর্যন্ত কোনও সহায়তা পাননি। কীভাবে রাত্রিযাপন করবেন তা নিয়ে দুঃচিন্তায় রয়েছেন বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
রামগতি উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আমান উল্ল্যাহ জানান, সোমবার দুপুরে রামগতি উপজলার ওপর দিয়ে ঘুর্ণিঝড় বয়ে যায়। এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০০ থেকে ২৫০টি কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদারকি চলছে। তাদের সরকারি সহায়তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
/বিএল/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের