‘বিএনপি নির্বাচনে অংশ নিলে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে’

নোয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১৯:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৯:৫৬

ওবায়দুল কাদের (ফাইল ফটো) আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে, বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম নির্মিত একটি মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সরকার কৃতিত্বের সঙ্গে দেশে জঙ্গি তৎপরতার মোকাবিলা করছে। পুলিশ, র্যা ব ও সেনাবাহিনী জঙ্গি নির্মূলে সব সময় সর্তক অবস্থায় রয়েছে। জঙ্গিরা আগের চেয়ে অনেক দুর্বল হলেও সম্পূর্ণ নির্মূল হয়নি। তাদের আরও বড় ধরণের হামলার প্রস্তুতি আছে।’
গত একনেক সভায় প্রধানমন্ত্রী দেশে ৫৬০টি মডেল মসজিদের জন্য ২১ হাজার কোটি টাকা অনুমোদন করেছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘গত একনেক সভায় প্রধানমন্ত্রী দেশে ৫৬০টি মডেল মসজিদের জন্য ২১ হাজার কোটি টাকা অনুমোদন করেছেন। মসজিদগুলো জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্বের বড় বড় মুসলিম দেশের স্থাপিত মসজিদের ন্যায় নির্মাণ করা হবে। এ মসজিদগুলোতে রিচার্স সেন্টার, কালচার সেন্টার ও পাঠাগারসহ মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের থাকার ব্যবস্থা থাকবে।’
এসময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের