চট্টগ্রামে সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষে সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৮:৪২আপডেট : ০২ মে ২০১৭, ২০:৩২

চট্টগ্রামে সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষে সংঘর্ষ সমাবেশে নিজ নিজ নেতার পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগর বিএনপির কার্যালয় নসিমন ভবনে এই ঘটনা ঘটে। এতে চার ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংগঠনটির পক্ষ থেকে আহতের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সংঘর্ষে উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভা পণ্ড হয়ে যায়। এ সময় মঞ্চে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারসহ সিনিয়র নেতারা তড়িঘড়ি করে সমাবেশস্থল ত্যাগ করেন। চট্টগ্রামে সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষে সংঘর্ষ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিবদমান দুটি পক্ষের একটি গ্রুপ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর অনুসারী। অন্য পক্ষ কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াস কাদের চৌধুরীর পক্ষের।

দীর্ঘ দিন ধরে চলে আসা উত্তর জেলা ছাত্রদলের কোন্দলকে কেন্দ্র করে আজকের ঘটনাটি ঘটেছে বলেও দল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুই মাস আগেও নসিমন ভবনে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে। চট্টগ্রামে সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষে সংঘর্ষ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে সমাবেশে অংশ নিতে বিএনপির ভাইস প্রেসিডেন্ট গিয়াস কাদের চৌধুরী মঞ্চে উঠলে তার অনুসারীরা স্লোগান দিতে থাকেন। এসময় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর অনুসারীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছোঁড়াছুড়ি করে। পরে সিনিয়র নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে চার ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। চট্টগ্রামে বিএনপির সমাবেশ

এ সর্ম্পকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে সিনিয়র নেতাদের মধ্যস্থতায় মিটমাট হয়ে গেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

/এফএস/ 

আরও পড়ুন- 
নদীভিত্তিক পর্যটনে গতি আসবে অর্থনীতিতে

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী