৭ প্রকল্পের উদ্বোধন করতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আবদুল আজিজ, কক্সবাজার
০৫ মে ২০১৭, ১১:০১আপডেট : ০৫ মে ২০১৭, ১১:০৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ পরিদর্শন সাতটি প্রকল্পের উদ্বোধন ও আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৬ মে) কক্সবাজার যাচ্ছেন। তাকে স্বাগত জানাতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনসহ সাতটি প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি শেষ করেছে। আর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সভায় লাখো মানুষের সমাগম হবে। জনসভার মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়ে। আর নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কটি কক্সবাজার জেলাবাসীর স্বপ্নের সড়ক। আর ওই সড়কটি উদ্বোধনের জন্য শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

৭ প্রকল্পের উদ্বোধন করতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে একটি জনসভায় প্রধান অতিথির ভাষণ ছাড়াও সাত প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি নিজের একটি আন্তর্জাতিক বিমানে এসে আন্তর্জাতিক বিমান চলাচলের উদ্বোধন করবেন। এরপর তিনি ইনানীস্থ মেরিন ড্রাইভ সড়কের ২৬ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর অধীনে নির্মিত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন। এছাড়া কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন, কক্সবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের ছাত্রী নিবাস, মহেশখালী আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন, উখিয়ার বঙ্গমাতা মুজিব মহিলা কলেজের ভবন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে বাঁকখালী নদীর ওপর বক্সগার্ড ব্রিজ, কক্সবাজার আইটি পার্ক, নাফ ট্যুরিজম পার্ক, এলএনজি টার্মিনাল, এসপিএম প্রকল্প, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ও কুতুবদিয়া কলেজের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফর সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীকে সফলভাবে শ্রদ্ধা ও স্বাগত জানাতে পারবে কক্সবাজারবাসী।

চলছে মঞ্চ তৈরির কাজ বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, জনসভার মঞ্চ তৈরির কাজ পুরোদমে চলছে। শুক্রবার দুপুরের মধ্যে কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

তিনি জানান, শনিবার প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম করার প্রস্তুতি তাদের রয়েছে। তারা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে এই মানুষের সমাগম করার প্রস্তুতি নিয়েছেন।

মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনস্তরের নিরাপত্তায় প্রধানমন্ত্রী সুন্দরভাবে কক্সবাজার সফর শেষ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ