নোয়াখালীতে স্ত্রীর হাতে স্বামী ও ছেলের হাতে বাবা খুন!

নোয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১২:০৪আপডেট : ০৭ মে ২০১৭, ১২:০৪

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় দুটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। সুবর্ণচরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত সহিদ উল্লাহ (৩০) মধ্য বাগ্যা গ্রামের শাহ আলমের ছেলে। এদিকে বেগমগঞ্জে ছেলের বিরুদ্ধে লাঠি দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন জানান, সহিদ ও তার স্ত্রী শরিফা খাতুনের মধ্যে বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। রবিবার (৭ মে) ভোরে স্ত্রী শরিফা খাতুন ঘুমন্ত অবস্থায় দা দিয়ে স্বামী সহিদের গলায় কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শরিফা। আটকের পর তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, খাজুরতলা গ্রামের বেলায়েত হোসেন (৬০) ও তার ছেলে ইয়াসিনের মধ্যে পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে বাকবিণ্ডার এক পর্যায়ে ইয়াসিন লাঠি দিয়ে বেলায়েতের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর ছেলে পালিয়ে যায়।

/এফএস/

আরও পড়ুন- 

জঙ্গি আস্তানায় অভিযানে আহত ৩ পুলিশ কর্মকর্তা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম