খাগড়াছড়িতে বাবা-ছেলে খুনের ঘটনায় মামলা, আসামি ৬৪

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ মে ২০১৭, ১০:৩৫আপডেট : ১৪ মে ২০১৭, ১০:৩৬

খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নুনছড়ি থলিপাড়া এলাকায় বাবা-ছেলে নিহত ও একই পরিবারের দুই নারী আহত হওয়ার ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত মোট ৬৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালায় বলে দাবি করেছে বাদীপক্ষ।

নিহত চিরঞ্জয়ের বড় ছেলে নিহার কান্তি ত্রিপুরা বাদী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।  

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহমদ খান জানান, বৃহস্পতিবার (১১ মে) রাতে ভূমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার নুনছড়ি এলাকায় খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য কালিবন্ধু ত্রিপুরা, তার ছেলে ও সহযোগীরা চিরঞ্জয় ত্রিপুরার বাসায় গুলি ও  বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে নিহত হন চিরঞ্জয় ত্রিপুরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করালে তার ছোট ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে হামলায় গুরুতর আহত হয়ে চিরঞ্জয় ত্রিপুরার স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা ও ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলি ত্রিপুরা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয়রা জানান, ভূমি নিয়ে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে গত ৭ মে কালিবন্ধু ত্রিপুরা ও তার লোকজন সাবেক খাগড়াছড়ি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চিরঞ্জয় ত্রিপুরার ওপর হামলা চালালে তিনি আহত হন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে ছাড়া পেয়ে দুপুরে কালিবন্ধু ও তার লোকজনকে অভিযুক্ত করে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন। মামলায় ক্ষুদ্ধ হয়ে রাতে কালিবন্দু ও তার লোকজন এই ঘটনা ঘটান।

/এফএস/



আরও পড়ুন- 


ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের ৮০ শতাংশ টাকা যাবে প্রধানমন্ত্রীর ফান্ডে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান