উড়ন্ত বিমান থেকে পড়ে যাওয়া ডেমো বোমা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৯:১২আপডেট : ১৬ মে ২০১৭, ১৯:১২

কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে পড়ে যাওয়া ডেমো বোমা উদ্ধার কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়া একটি বিমান থেকে অজ্ঞাত কারণে ছিটকে পড়া ‘ডেমো বোমা’ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ মে) বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় এলাকার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। পুলিশের চকরিয়া সার্কেলের (চকরিয়া ও পেকুয়া) এএসপি কাজী মতিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে পড়ে যাওয়া ডেমো বোমা উদ্ধার

এএসপি মতিউল বলেন, ‘ঘটনার পরপরই কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে বিমান বাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান উড্ডয়নরত ছিল। বিমানটি আকাশপথে পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘এসময় বিমান বাহিনীর উড্ডয়নরত প্রশিক্ষণ বিমান থেকে সঙ্গে থাকা একটি ডেমো বোমা অজ্ঞাত কারণে ছিটকে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে ডেমো বোমাটি উদ্ধার করা হয়েছে।’ কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে পড়ে যাওয়া ডেমো বোমা উদ্ধার

মতিউল জানান, ‘ছিটকে পড়া বোমাটি ঘটনাস্থলে এখনও পুলিশের নজরদারির মধ্যে ঘিরে রাখা হয়েছে। কক্সবাজার থেকে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে ডেমো বোমাটি হস্তান্তর করা হবে।’

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, ‘পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে একটি ডেমো বোমা ছিটকে পড়েছে বলে আমিও শুনেছি। বোমাটি নিয়ে আসতে কক্সবাজার থেকে বিমান বাহিনীর একটি দল মঙ্গলবার বিকালে কক্সবাজার থেকে রওনা দিয়েছে।’ কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে পড়ে যাওয়া ডেমো বোমা উদ্ধার

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে একটি ডেমো বোমা ছিটকে পড়ার খবর শুনেছি। এ ব্যাপারে বিমান বাহিনী ও কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টদের যথাযথভাবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’

/এফএস/ 

আরও পড়ুন- 
হলি আর্টিজানের মতো ঝুঁকি এখনও রয়েছে: ডেনমার্কের রাষ্ট্রদূত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী