চট্টগ্রাম বিএনপির দুই নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৭ মে ২০১৭, ১৫:৪৫

বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।

অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসান।

মাহবুবের রহমান শামীম বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জুয়েল ও আব্দুল্লাহ আল হাসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরকে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।’

তিনি আরও  জানান, এ ব্যাপারে কেন্দ্র থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠি আমাদের হাতে এসেছে। তাদের বিরুদ্ধে দেওয়া দলীয় সিদ্ধান্ত আজ  বুধবার থেকে কার্যকর হবে।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, গত ২ মে উত্তর জেলা বিএনপি এবং পরদিন দক্ষিণ জেলা বিএনপির কর্মী সমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ওই দুই সমাবেশে জুয়েল ও আব্দুল্লাহ আল  হাসানের নেতাকর্মীরা প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম