২ লাখ ইয়াবাসহ আটক এক

চট্টগ্রাম ব্যুরো
২০ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ২০ মে ২০১৭, ১৮:২১

২ লাখ ইয়াবাসহ আটক এক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২ লাখ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট থেকে তাকে আটক করা হয়। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

দুপুর সাড়ে ১২টায় নগরীর আগ্রাবাদ হালিশহর এলাকায় পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে তিনি ইয়াবা উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের জানান।  আটক আব্দুর রহিম চট্টগ্রামের ইয়াবা গডফাদার খ্যাত সেলিমের ভাই বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১০দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উঠান মাঝির ঘাটে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো সাগর পথে ওই ঘাটে নিয়ে আসা হয়।’

নূরে আলম মিনা বলেন, আনোয়ারা-গহিরা এলাকায় ৭/৮টি সিন্ডিকেট রয়েছে, যারা স্থানীয় পর্যায়ে ইয়াবা সরবরাহ করে। আটক আব্দুর রহিম মায়ানমার থেকে ইয়াবা এনে তাদের কাছে বিক্রি করতো।

গত ১১ মে থেকে পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ১৩৫টি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

/জেবি/ 

আরও পড়তে পারেন: খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনা নজিরবিহীন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম