খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনা নজিরবিহীন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ মে ২০১৭, ১৩:২৪আপডেট : ২০ মে ২০১৭, ১৩:২৮

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনা নজিরবিহীন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ থেকে প্রমাণিত হয় দেশে কোনও গণতন্ত্র নেই। খালেদা জিয়ার অফিস তল্লাশির এমন ঘটনার অনভিপ্রেত ও নজিরবিহীন।’

বিএনপি মহাসচিব শনিবার ঠাকুরগাঁও তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। খালেদা জিয়ার অফিস তল্লাশির নামে যে হয়রানিমূলক ও মানহানিকর আচরণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আজ (শনিবার) সকালে টেলিফোনে জানতে পারি ভুয়া অভিযোগের ভিত্তিতে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ প্রবেশ করে তল্লাশি চালায়। এটা অত্যন্ত নিন্দনীয় , উস্কানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত কাজ।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। বিএনপির নেতাকর্মীদের বিরূদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের অপতৎপরতা বন্ধ করা না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে সরে যেতে বাধ্য করবে।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম