কাপ্তাই হ্রদে পানি কমায় বিদ্যুৎ উৎপাদন কমেছে

রাঙামাটি প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৭:০০আপডেট : ২১ মে ২০১৭, ১৭:৩৪

কাপ্তাই হ্রদে পানি কমায় বিদ্যুৎ উৎপাদন কমেছে

বৃষ্টিপাত না হওয়ায় এবং প্রচণ্ড তাপদাহে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমছে। একই সঙ্গে হ্রাস পাচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিং।

এ ব্যাপারে পিডিবি কাপ্তাই কেন্দ্রের ব্যবস্থাপক মো. আবদুর রহমান জানান, শনিবার (২০ মে) হ্রদে পানি ছিল ৭৮.৩৯ ফুট (মিনস সি লেভেল)। অথচ এ সময় পানি থাকার কথা ৮৩.২০ ফুট। কাপ্তাই কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। পানি স্বল্পতার কারণে ২টি ইউনিট বন্ধ ছিল। বাকি তিনটি ইউনিটে  ১০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।

অন্যদিকে কয়েক দিনের ভ্যাপসা গরমে জন-জীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আরও বেশি।

বনরুপা বাজারের কাপড় ব্যবসায়ী আরজ হোসেন বলেন, প্রচণ্ড গরম তার উপর মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকলে একদিকে দোকানে থাকা কষ্টকর অন্যদিকে কাস্টমার আসতে চায় না।

/জেবি/

আরও পড়তে পারেন: বিএনপির আমলে রেলপথ ছিল উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত: রেলমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের