লক্ষ্মীপুরে শিশুর পেটে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৯:০৮আপডেট : ২৪ মে ২০১৭, ১০:২০

শিশু শ্রমিক মিলন হাসপাতালে চিকিৎসাধীন লক্ষ্মীপুরে মিলন নামে ১০ বছর বয়সী এক শিশু শ্রমিককে মারধর করে পেটে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার মজু চৌধুরী হাটে এ অমানবিক ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে।

পুলিশ এ ঘটনায় রাত ৯টার দিকে মজু চৌধুরী হাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করে।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মজু চৌধুরী হাটে সেলিমের খাবারের হোটেলে মিলন কাজ করতো। ঘটনার সময় সে হোটেলের পাশে রিয়াজের পরিবহন গ্যারেজের সামনে দুষ্টামি করছিল। এসময় রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে মারধর করে। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তির সহযোগিতায় জোরপূর্বক শিশুটির পায়ুপথে পাম্পের (রিকশা ও সাইকেলের হাওয়ার যন্ত্র)  বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টা চালায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে হোটেল মালিকের খালাতো ভাই আজাদ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । তাকে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়েছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী