ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১০২টি আশ্রয় কেন্দ্র

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৮:১০আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:১০

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে ১০২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩০ টন চাল, নগদ দেড় লাখ টাকা ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক হোমায়রা এসব প্রস্তুতির কথা জানান। সভায় উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে খাদ্য সরবরাহ, মেডিক্যাল টিম গঠন, রেড ক্রিসেন্ট সদস্য ও ছয়টি কন্ট্রোলরুম খোলাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়া আরও ব্যাপক প্রস্তুতির জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম