দুই মাদ্রাসা শিক্ষককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ হেফাজতের

চট্টগ্রাম প্রতিনিধি
২৯ মে ২০১৭, ২০:৪১আপডেট : ২৯ মে ২০১৭, ২০:৪৭

দুই মাদ্রাসা শিক্ষককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ হেফাজতের ডিবি পরিচয়ে কুমিল্লা সদর ও ময়মনসিংহ এলাকার দুই মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ আনেন সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী।

বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিখোঁজ দুই আলেমের সন্ধান দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন হেফাজতের এই নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সদর দক্ষিণ এলাকার মাদরাসাতুল ইসলামিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুশতাকুন্নবী এবং ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার সহ সম্পাদক ও সওতুল হেরা মাদরাসার মুহাদ্দিস শহিদুল্লাহ সরকার সমাজের শান্তি ও কল্যাণ কামনায় শিক্ষকতার পাশাপাশি ওয়াজ নসীহতসহ বিভিন্ন সেবামূলক কাজে জড়িত। গত ২৪ মে রাতে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মুফতী মুশতাকুন্নবীকে এবং গত ২৪ এপ্রিল রাতে মাওলানা শহিদুল্লাহ সরকারকে তার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

হেফাজত নেতা বলেন, দুজন আলেমের নিখোঁজ হওয়া মেনে নেওয়া যায় না। আলেমদের হয়রারি করলে আমরা নিশ্চুপ থাকবো না।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের