‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯

কক্সবাজার প্রতিনিধি
৩১ মে ২০১৭, ১৩:৪৯আপডেট : ৩১ মে ২০১৭, ১৩:৫৯

‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। কক্সবাজারে সর্বশেষ পরিসংখ্যানে এই পর্যন্ত ৫২ হাজার ৫৩৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার বিপুল পরিমাণ গাছপালা ভেঙ্গে পড়েছে। জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফ।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২ হাজার ৫৩৯টি পরিবার। এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৬শ’ পরিবারসহ মোট ৭৫০টি পরিবার। রামু উপজেলায় উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫২টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ১১৯৬টি পরিবারসহ মোট ১৪৪৮টি পরিবার। চকরিয়া উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৯৩টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৯০৩৫টি পরিবারসহ মোট ১০২২৮টি পরিবার। পেকুয়া উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ১০১৫টি পরিবারসহ মোট ১২১৫টি পরিবার। উখিয়ায় উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ২০০টি পরিবারসহ মোট ২৫০টি পরিবার। টেকনাফ উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫০০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৬০০০টি পরিবারসহ মোট ১০৫০০টি পরিবার। মহেশখালী উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪৮০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৮৭০০টি পরিবারসহ মোট ১৪১৮০টি পরিবার ও কুতুবদিয়া উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২৭০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৬৩৮২টি পরিবারসহ মোট ১৪১৮০টি পরিবার।

‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯

এছাড়া জেলার পৌরসভাগুলোতে যেমন কক্সবাজার পৌরসভায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩৫টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ১০৯২টি পরিবারসহ মোট ১৬২৭টি পরিবার। মহেশখালী পৌরসভায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৭০০টি পরিবারসহ মোট ৯০০টি পরিবার। চকরিয়া পৌরসভায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৩২৯টি পরিবারসহ মোট ৪০৯টি পরিবার এবং টেকনাফ পৌরসভায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৩টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ২৬৭টি পরিবারসহ মোট ৩৮০টি পরিবার।

অর্থাৎ পুরো কক্সবাজার জেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজার ২৩টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৩৫ হাজার ৫১৬টি পরিবার। এসময় গাছের নিচে ছাপা পড়ে ৫ জন নিহত ও আহত হয়েছে ৬০ জন। এছাড়াও রামু উপজেলাতে প্রায় ৩০ একর, উখিয়ায় ৪০২ একর, টেকনাফে ১৩৮২ একর ও মহেশখালীতে ১৪৮১ একর জমির ফসল ও পানের বরজের ক্ষতি হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সাটুরিয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম