মোরা’র আঘাতে রাঙামাটিতে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রাঙামাটি প্রতিনিধি
৩১ মে ২০১৭, ১৬:৩০আপডেট : ৩১ মে ২০১৭, ১৬:৩০

মোরা’র আঘাতে রাঙামাটিতে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মোরা’র আঘাতে রাঙামাটিতে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও জনজীবন স্বাভাবিক হয়নি। তবে মোরার আঘাতের পরপরই জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পৌরসভা ও রেডক্রিসেন্টের উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়া গাছগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যে কারণে মঙ্গলবার বিকেল থেকেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ছিল।

অন্যদিকে ৩১ মে (বুধবার) সকাল থেকে খুঁটির উপর ভেঙে পড়া গাছ সরিয়ে নেওয়ার কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের লোকজন। এছাড়া ঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তারা তা মেরামতের চেষ্টা করছে। তবে এখনো সরকারি কোনও সহযোগিতা পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা।

শহরের ভেদভেদি এলাকার কামনি চাকমা জানান, ‘ঘূর্ণিঝড়ে বাড়ির চাল উড়ে গেছে। সরকারি কোনও সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। কেউ দেখতেও আসেনি। আমরা নিজেরা ঘর ঠিক করার চেষ্টা করছি। গতকাল সকাল থেকে শহরে বিদ্যুৎ নেই।’

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে। মোরা’র আঘাতে বিদ্যুতের ১৭টি খুঁটি ভেঙে গেছে। যেগুলো মেরামতের কাজ চলছে। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, মোরা’র আঘাতে জেলায় প্রায় ৩০০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া গাছ পড়ে এক শিক্ষার্থীসহ দুইজন মারা গেছে। তবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে