১ জুলাই থেকে দিনের বেলায় কোনও হকার নয়: সিসিসি মেয়র

চট্টগ্রাম ব্যুরো
৩১ মে ২০১৭, ২০:১২আপডেট : ৩১ মে ২০১৭, ২০:১২

১ জুলাই থেকে দিনের বেলায় কোনও হকার নয়: সিসিসি মেয়র আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম নগরীতে শুধুমাত্র রেজিস্ট্রার্ড হকাররা বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বুধবার দুপুরে নগরভবনে এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান মেয়র।

সভায় মেয়র বলেন, নির্দিষ্ট আইডি কার্ডধারী হকাররা তার আইডি নম্বর অনুযায়ী নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করবে। বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই নির্ধারিত স্থানে তাদের ব্যবসা পরিচালনা করতে হবে।

সভায় নগরীর রেজিস্ট্রার্ড হকার সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। তারা মেয়রের সিদ্ধান্তকে স্বাগত জানান। সিদ্ধান্ত বাস্তবায়নে মেয়রকে সহযোগিতা করার আশ্বাস দেন নেতারা।

আ জ ম নাছির উদ্দিন বলেন, হকার উচ্ছেদ করা হবে না। হকার ব্যবসায় জড়িত সবাই এ দেশের নাগরিক। তাদের সুখ-দুঃখ, ভাল-মন্দ আমাদের দেখতে হবে। করপোরেশন তাদের উচ্ছেদ না করে শৃঙ্খলায় আনার চেষ্টা করছে।

তিনি বলেন, ১ জুলাই থেকে নির্ধারিত স্থানে হকাররা ব্যবসা পরিচালনা করবেন। কোনও অবস্থাতেই নির্ধারিত স্থান ও সময়ের বাইরে অন্য কোথাও কোনও হকার বসে ব্যবসা করতে পারবে না। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় চট্টগ্রাম হকার্সলীগের সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মিরন হোসেন মিলন,  চট্টগ্রাম মেট্টো পলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, আন্দকিল্লা টেরীবাজার হকার সমিতির সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, ইপিজেড এলাকা হকার্সলীগের সভাপতি মো. মিলন, সাধারণ সম্পাদক মো. পারভেজসহ সংশ্লিষ্ট হকার্স নেতৃবৃন্দ ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দৃষ্টি নন্দন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে নগরীর ফুটপাতগুলোকে টাইলস দিয়ে দৃষ্টি নন্দন করা, আলাদা করে প্রত্যেকটি দোকানের পজিশন চিহ্নিত ও নম্বর দেওয়া এবং হকারদের দৃষ্টি নন্দন একটি বড় আকারের ছাতা দেওয়ার কথা জানান মেয়র।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের