ফেনীর মুহুরী প্রজেক্ট এলাকায় বজ্রাঘাতে নিহত দুই, আহত পাঁচ

ফেনী প্রতিনিধি
০১ জুন ২০১৭, ১৫:৩৬আপডেট : ০১ জুন ২০১৭, ১৫:৩৬

ফেনীর মুহুরী প্রজেক্ট এলাকায় বজ্রাঘাতে নিহত দুই, আহত পাঁচ

ফেনীর মুহুরী প্রজেক্ট এলাকায় আকস্মিক বজ্রাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও পাঁচ জন গুরুতর আহত  হয়েছে। বুধবার রাত ৩টার দিকে প্রজেক্ট এলাকায় মৎস্য চাষি মো.মোশারফ হোসেনের মাছের ঘেরে জাল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বজ্রাঘাতে নিহতরা হলেন, মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মৃত আবদুল্লার ছেলে মোহাম্মদ নুরুন্নবী (৪০) ও ইছাখালী ইউনিয়নের সাহেব দিনগর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোহাম্মদ আলমগীর (৩৫)।

আহতরা হলেন, অরুন জলদাশ, বজ্রলাল জলদাশ, পশুরাম জলদাশ, মোহাম্মদ আব্দুল হান্নান ও নেপাল জলদাশ।  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্রগ্রামের মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের ফেনী সদর হাসপতাল ও চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য মরার ওপর খাড়ার ঘা ‘মোরা’

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান